Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, নিয়ে গেল আইফোন

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, নিয়ে গেল আইফোন

আইভী আক্তার

Advertisement

মাদারীপুরে ঘরে ঢুকে আইভী আক্তার নামে কাতার প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে গেছে তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুরে এ ঘটনা ঘটে।

নিহত আইভী আক্তার (১৮) মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুরের কাতার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। এক বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা মো. ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারে সচ্ছলতা ফেরাতে ফেরদৌস কাতারে চলে যান। স্বামী বিদেশে থাকায় সম্প্রতি আইভী চাচার বাড়িতে বেড়াতে আসেন।

মঙ্গলবার সন্ধ্যায় চাচা কালাম শরীফ নামাজ আদায় করতে স্থানীয় একটি মসজিদে যান। পরিবারের বাকি সদস্যরা চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে অবস্থান করছিলেন। পরে চাচা নামাজ শেষে বাড়িতে গিয়ে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পান। কালামের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকে চোরচক্র। তাদের চিনে ফেলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আইফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের চাচা কালাম শরীফ বলেন, নামাজ শেষে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চুরি নাকি পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড- তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযান ও তদন্ত চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ

ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ

সেই তুষারকেই জেলা কমিটির আহ্বায়ক করেছে এনসিপি

সেই তুষারকেই জেলা কমিটির আহ্বায়ক করেছে এনসিপি

প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে

প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম