Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেনকে (১৮) গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার শেখ জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসার পর তারা জায়েদকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়েদকে আটক করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্ত জায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ওই নারীটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম