Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

Advertisement

Icon

সিংগাইর প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

গ্রেফতার নীরব হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২৮ মাস বয়সি ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা নীরব হোসেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বলধরা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে সিংগাইর থানায় নেওয়া হয়। গ্রেফতার নীরব ওই ইউনিয়নের ফরশেদ আলীর ছেলে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শিশুটির বাবা কাজে চলে যান। এ সময় তার স্ত্রী ও ছোট মেয়ে বাড়িতে ছিলেন। এই দিন বেলা ১১টার দিকে শিশুটিকে তার চাচা নীরব দাদার বাড়িতে নিয়ে যায়। দুপুরের দিকে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে নীরবকে ঘর থেকে বের হতে দেখেন। এ সময় শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে বিষয়টি পরিবারকে জানান।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সিংগাইরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।  

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভুক্তভোগীর বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম