Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদা না পেয়ে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Advertisement

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৫৭ পিএম

চাঁদা না পেয়ে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ছবি: যুগান্তর

Advertisement

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক বিধবা নারীর দোকান ও জমি দখলের অভিযোগ উঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে। ৫ আগস্টের পর কয়েক দফায় ওই নারী ও তার ছেলে-মেয়েকে মারধরেরও অভিযোগ উঠেছে এই ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

শুক্রবার (১ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পারুল আক্তার।

তিনি বলেন, জীবদ্দশায় কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তির হাটে একটি মার্কেটসহ মোট ১৫৫ শতাংশ জায়গা আমি ও ছেলে মেয়েদের নামে রেজিস্ট্রি করে দেন আমার স্বামী। এছাড়া সুবর্ণচরে আরও তিন একর জমি রেজিস্ট্রি করে দেন। ২০২৩ সালের ২৩ এপ্রিল আমার স্বামী মারা যান।

২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রদল নেতা আজমীর আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই চাঁদা না দেওয়ায় তার নেতৃত্বে কয়েক দফায় আমাদের মারধর করা হয়। একপর্যায়ে শান্তির হাটের মার্কেটের সবগুলো দোকান আজমীর দখলে নেন। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে তালাবদ্ধ রাখার পর বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটনসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আমাদের উদ্ধার করেন।

তিনি অভিযোগ করেন, সুবর্ণচরের চাষের জমিগুলোও তার লোকজন দিয়ে দখল করে নেন আজমীর। এসব ঘটনায় থানা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং রাজনৈতিক নেতাদের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। উলটো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছেন আজমীর। 

বর্তমানে ছেলে-মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন পারুল আক্তার। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম, সংশ্লিষ্ট প্রশাসন, বিএনপির রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আজমীরের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

সেতু নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে প্রকৌশলীকে বদলি, বরখাস্ত ২

সেতু নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে প্রকৌশলীকে বদলি, বরখাস্ত ২

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির সভাপতির

ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির সভাপতির

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম