Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি ফখরুল ইসলাম

যারা চাঁদাবাজি করে তারাই ১০০ গরু কুরবানি দিয়েছে

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:৫১ পিএম

যারা চাঁদাবাজি করে তারাই ১০০ গরু কুরবানি দিয়েছে

Advertisement

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম দাবি করেছেন, তার এলাকায় চাঁদাবাজির টাকায় ১০০ গরু কুরবানি দেওয়া হয়েছে। যারা এটি করেছে, তারাই দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ।

শনিবার দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, প্রতিপক্ষের এক নেতা গতকাল বলেছেন, তারা ১০০টি গরু কুরবানি দিয়েছেন। একটি আসনেই যদি ১০০টি গরু কুরবানি দেওয়া হয়, তাহলে সারাদেশে তারা কী পরিমাণ চাঁদাবাজি করেছে, তা সহজেই অনুমান করা যায়।

তিনি আরও বলেন, একজন মন্ত্রী, যিনি জমিদার পরিবারে জন্ম নিয়েছেন, তিনি কুরবানির হাট থেকে পাঁচটি গরু কিনেছেন। অথচ সেটিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শহীন উদ্দিন এ্যানী ৩০ মে উপলক্ষে এতিমখানা ও অসহায় মানুষের জন্য পাঁচটি গরু কিনেছিলেন। সেটিও সমালোচনার বিষয় হয়ে গেছে।

নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমিও আজ দুটি গরু জবাই করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মানুষের খাবারের ব্যবস্থা করেছি।

বক্তব্যের একপর্যায়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে চাঁদাবাজদের চিহ্নিত করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন এবং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষকদল নেতা বহিষ্কার

চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষকদল নেতা বহিষ্কার

বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিব’

যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিব’

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম