Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষকদল নেতা বহিষ্কার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ এএম

চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষকদল নেতা বহিষ্কার

সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল। ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে কৃষক দলের সাধারণ সম্পাদকের পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি আদর্শ, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে দলীয় পদ ও প্রাথমিক সকল সদন্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

‘চাঁদা বন্ধ করায়’ বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ

‘চাঁদা বন্ধ করায়’ বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ

চাঁদাবাজির ‘ফ্রাঙ্কেনস্টাইন’—কে এই কৃষক দল নেতা আলমগীর?

চাঁদাবাজির ‘ফ্রাঙ্কেনস্টাইন’—কে এই কৃষক দল নেতা আলমগীর?

কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে

কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম