Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লোডশেডিং ও অতিরিক্ত বিলের ক্ষোভে সাবস্টেশনে হামলা, লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

লোডশেডিং ও অতিরিক্ত বিলের ক্ষোভে সাবস্টেশনে হামলা, লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

সংগৃহীত ছবি।

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে ঢুকে এক লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

বুধবার (২৪ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকায় অবস্থিত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন একটি সাবস্টেশনে এ ঘটনা ঘটে।

মামলার বাদী ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপকেন্দ্র-১ এর আওতাধীন নয়াহাট এলাকার সাবস্টেশনে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন লাইনম্যান গ্রেড-১ মো. ইব্রাহীম এবং গ্রেড-২ মো. আব্দুল কাদের।

এ সময় হঠাৎ ১০ থেকে ১২ জন ব্যক্তি সাবস্টেশনের ভেতরে প্রবেশ করে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে হামলাকারীরা কর্তব্যরত লাইনম্যান মো. আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে নিয়ে যায়। সেখানে তার কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে নেটওয়ার্কম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে উদ্ধার করে আহত অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মামলায় ধানুয়া গ্রামের মো. জাফর মিজি, মো. ফারুক পাটোয়ারী, মো. জসিমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে ধানুয়া গ্রামের কয়েকজন বাসিন্দা দাবি করেন, কয়েক মাস ধরে এলাকায় ঘন ঘন লোডশেডিং হলেও বিদ্যুতের বিল তুলনামূলক বেশি আসছে। এ বিষয়ে একাধিকবার সাবস্টেশন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে ক্ষুব্ধ কিছু মানুষ এ ঘটনায় জড়িয়ে পড়ে।

তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, উপকেন্দ্রের যন্ত্রপাতিতে সবসময় বিদ্যুৎ প্রবাহ থাকে। উত্তেজিত হয়ে কেউ এসব যন্ত্রপাতি স্পর্শ করলে বিদ্যুৎস্পর্শ হয়ে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। এছাড়া জনসেবায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা ও শারীরিক নির্যাতন দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ আল আমিন বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি প্রশাসক মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম