Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাঙন থেকে ভৈরবকে রক্ষায় বাঁধ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী শরীফুল

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

ভাঙন থেকে ভৈরবকে রক্ষায় বাঁধ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী শরীফুল

ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় নদীর পাড়ে জিওব্যাগ ফেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

Advertisement

বন্দরনগরী ভৈরবকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা করতে বিশাল বাঁধ নির্মাণ করা হবে। এই লক্ষ্যে সরকার একটি বড় প্রকল্প গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতি বছর নদী ভাঙনে ভৈরব বাজারের বৃহৎ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে শত শত কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। অতীতের সরকার ভৈরবের নদীভাঙনে কোনো কাজ করেনি। আমাদের সরকার কথায় নয় কাজে বিশ্বাসী।

সোমবার দুপুরে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় নদীর পাড়ে জিওব্যাগ ফেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিএর  ভৈরব-আশুগঞ্জ নদীবন্দর ও পরিবহণ বিভাগের উপ-পরিচালক মো. নাহিদ হোসেন, যুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) মো. জসীম উদ্দিন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম অনুষ্ঠানে আরও বলেন, নদীভাঙন থেকে ভৈরবকে রক্ষা করতে শহরের জগনাথপুর এলাকা থেকে উপজেলার শেষ সীমানা মেন্দিপুর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় একটি বিশাল বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে একটি প্রকল্প তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। অচিরেই বাঁধের প্রকল্প তৈরির পর সরকারের বাজেটের কাজ শুরু হবে।

এর আগে বেলা ১১টায়  প্রতিমন্ত্রী কুলিয়ারচর উপজেলা হলরুমে একটি অনুষ্ঠানে কৃষকদের প্রণোদনা সার বীজ বিতরণ করেন ও ৩০ জন কৃষককে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন।

এরপর বিকাল ৫টায়  উপজেলা হলরুমে  ভৈরব বেসরকারি প্রাথমিক বৃত্তির আর্থিক বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ শ্রম আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

ভৈরবে ছিনতাইকারীর আক্রমণে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২ ও গ্রেফতার ৩

ভৈরবে ছিনতাইকারীর আক্রমণে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২ ও গ্রেফতার ৩

যুবলীগ নেতা আল-আমিন হত্যার নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব, দাবি মা-স্ত্রীর

যুবলীগ নেতা আল-আমিন হত্যার নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব, দাবি মা-স্ত্রীর

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভ্রমণে যাওয়াই কাল হলো সাবেক ছাত্রদল নেতা সাইফুলের

ভ্রমণে যাওয়াই কাল হলো সাবেক ছাত্রদল নেতা সাইফুলের

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম