Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

Advertisement

ভৈরবে ভূমি দস্যুরা বাড়ির রাস্তা বন্ধ করে মিন্নত আলীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠছে। টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করার কারণে পরিবারসহ অবরুদ্ধ হয়ে পড়েছেন মিন্নত আলী। আদালতে মামলা করেও ভুক্তভোগী প্রতিকার পাচ্ছেনা বলে জানান।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সন্মেলন করে ভূমিদস্যুর বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন মিন্নত আলী। ঘটনাটি ঘটেছে ভৈরব শহরের চন্ডিবের এলাকায়। 

সংবাদ সন্মেলনে ভূক্তভোগী মিন্নত আলী অভিযোগ করে বলেন, আমরা ৪ ভাই এক বোন ও মা। ভূমিদস্যু মাহমুদুল হাসান রনি, হাজী আবদুর রহিম ও শফিকুল ইসলাম মিলে ষড়যন্ত্র করে আমার দুই ভাই, এক বোন ও মায়ের কাছ থেকে জমির পাওয়ার নিয়ে আমাদের বাড়িটি দখল করেছে। আমরা দুই ভাই বাড়ি বিক্রি করিনি। এমনকি আমরা ওয়ারিশান কোন বন্টননামাও করিনি। তারা বাড়ির পাওয়ার নিয়ে গত সপ্তাহে  আমাদের যাতায়তের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে আমরা বাড়ি থেকে বের হতে না পেরে মানবেতর জীবনযাপন করছি। 

অভিযোগে তারা আরও বলেন, তারা জোর করে আমার ঘর এবং বাথরুম ভেঙ্গে দিয়ে নতুন করে ঘর তুলতেছে। এরপর আমি আদালতে মামলা করলে পুলিশ তাদেরকে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। তারপরও আদালতের আদেশ অমান্য করে বাড়িতে ভাঙ্গচুর করে যাচ্ছে। তারা আমার পৈতৃক জায়গাসহ দখল করে বাড়িতে নতুন করে ঘর তুলছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় নেতৃবৃন্দের কাছে ঘটনা জানিয়েও প্রতিকার পাচ্ছি না। এখন অন্যে একটি ভাঙ্গা ঘরে থাকলেও রাস্তা বন্ধের কারণে পরিবারসহ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছি। 

 এবিষয়ে প্রতিপক্ষ হাজী আবদুর রহিম ও তার ছেলে মাহমুদুল হাসান রনি বলেন, তার দুই ভাই, এক বোন ও মা আমাদের কাছে বাড়ি বিক্রি করতে পাওয়ার দিয়েছে। তারা যতটুকু যেভাবে দিয়েছে সেভাবে আমরা বাড়িটি দখলে নিয়েছি। বাড়ির বন্টননামা করা হয়নি তারা স্বীকার করেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

ভৈরবে ছিনতাইকারীর আক্রমণে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২ ও গ্রেফতার ৩

ভৈরবে ছিনতাইকারীর আক্রমণে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ২ ও গ্রেফতার ৩

হাতকড়াসহ পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, ওসি ক্লোজড

হাতকড়াসহ পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, ওসি ক্লোজড

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

ইউনিয়ন বিএনপি সভাপতির অভিযোগে ওয়ার্ডের যুগ্ম সম্পাদক গ্রেফতার

ইউনিয়ন বিএনপি সভাপতির অভিযোগে ওয়ার্ডের যুগ্ম সম্পাদক গ্রেফতার

ওয়ার্ড কমিটির পদ নিয়ে বিরোধ, ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলা

ওয়ার্ড কমিটির পদ নিয়ে বিরোধ, ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলা

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম