ডেপুটি স্পিকারের উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ
Advertisement
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
ডেপুটি স্পিকারের উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামালের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার অন্তর্গত প্রায় পঞ্চাশটি প্রতিষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়।
এসব ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল ইসলাম রিপন, সদস্য শামীম আহমেদসহ উপজেলার ক্রীড়া প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ক্লাব ও স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, যে এলাকার যুবসমাজ সংস্কৃতি চর্চা ও খেলাধুলায় মগ্ন থাকবে ওই এলাকা সব দিক দিয়েই উন্নত এলাকা হিসেবে খ্যাতি লাভ করবে। যুব সমাজকে সংস্কৃতি ও খেলাধুলায় মগ্ন রাখতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ডেপুটি স্পিকারের চেষ্টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে স্পিকার বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলার বিভিন্ন নির্বাচিত ৫৫টি প্রতিষ্ঠান, স্থানীয় ক্রীড়া ক্লাব এবং স্পোর্টিং ক্লাব ও সংগঠকদের মাঝে বিতরণ করা হয়েছে।
