Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজও ট্রেন চলাচল বন্ধ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম

চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজও ট্রেন চলাচল বন্ধ

ভারি বর্ষণে চট্টগ্রামে রেললাইন তলিয়ে গেলে ষোলশহর এলাকার জান আলী হাট স্টেশনের কাছে আটকা পড়ে পর্যটক এক্সপ্রেস। ছবি: যুগান্তর

Advertisement

টানা ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় রেললাইন ডুবে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানিতে ডুবে যায়।

আবু বক্কর সিদ্দিকী জানান, রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালানো হবে।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথটিতে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করে।

রেলওয়ের সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের ষোলোশহর-জানালিহাট সেকশনের মধ্যবর্তী ওই স্থানে প্রায় দুই ফুট পানিতে রেললাইন ডুবে আছে। পানি না কমায় বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামে আটকে পড়ে। ট্রেনটি কক্সবাজারে যেতে পারেনি। বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে আসবে। 

এছাড়া বুধবার সকালে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল সৈকত এক্সপ্রেস। কিন্তু সকালে যাত্রা বাতিল করা হয়। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

চট্টগ্রাম স্টেশন থেকে বিকালে প্রবাল এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা। মূলত সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ফেরার পর তা ‘প্রবাল এক্সপ্রেস’ নামে বিকালে ছেড়ে যায়। তবে সেই যাত্রা এখন অনিশ্চিত।

রেলপথটি দিয়ে ঢাকা থেকে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেন দুটি চট্টগ্রাম স্টেশনে যাত্রা বিরতি দেয়। এরপর কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। কিন্তু ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম