Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু। ছবি: সংগৃহীত

Advertisement

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে এদিন ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল।

এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। ওই সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর-জানালীহাট স্টেশনের মধ্যে আটকা পড়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ রোববার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ষোলশহর-দোহাজারী সেকশনে রেললাইনের ওপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ট্রেন চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম