Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওসির বক্তব্য ভাইরাল

অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম

অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে মাইকিং

Advertisement

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে এক নজিরবিহীন ও প্রশংসনীয় বক্তব্য দিয়েছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম। তিনি বলেছেন, অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ।

সম্প্রতি উপজেলার হাজিরহাট বাজারে স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে খোলা মাঠে দেওয়া ওসির এ বক্তব্যটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ইতিবাচক সাড়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরহাট বাজারে উপস্থিত শত শত মানুষের সামনে সরাসরি পুলিশ সদস্যদের দাঁড় করিয়ে তিনি বলেন, আমি মাদকের সঙ্গে আপস করি না। কোনো জুয়ার বোর্ড থেকে পুলিশ টাকা নেয় না, মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। এমনকি আমার নিজেরও কোনো অবৈধ সম্পর্ক নেই।

জনসাধারণের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্টভাষায় তিনি আরও জানান, কোনো মাদক ব্যবসায়ী বা জুয়াড়ির সুপারিশ নিয়ে রাজনৈতিক নেতা কিংবা কোনো মাধ্যম হয়ে থানায় আসা যাবে না। ভালো মানুষ হিসেবে আইনি সেবার জন্য যে কেউ থানায় আসতে পারেন, কিন্তু অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ। পুলিশ বাহিনীতে বা সমাজের কোথাও মাদক ও জুয়াড়িদের কোনো স্থান হবে না।

বক্তব্যের একপর‌্যায়ে ওসি উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, পুলিশকে আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছি। যদি কোনো পুলিশের সঙ্গে মাদক বা জুয়াড়ির সম্পর্ক থাকে, আঙুল দিয়ে দেখিয়ে দিন। আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।

ওসির এই স্বচ্ছতা ও সরাসরি জবাবদিহিতার আহ্বানে উপস্থিত শত শত মানুষ হাততালি দিয়ে ও বুকভরা সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওসির এই ‘জিরো টলারেন্স’ নীতি কেবল মুখেই সীমাবদ্ধ না থেকে মাঠপর‌্যায়ে কঠোরভাবে বাস্তবায়িত হলে খুব দ্রুতই মাদক ও জুয়ামুক্ত একটি সুস্থ সমাজে পরিণত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসায় রাতের আঁধারে কোচিং অধ্যক্ষের

মাদ্রাসায় রাতের আঁধারে কোচিং অধ্যক্ষের

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে

হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে

ক্যানসার আক্রান্ত ১৫ বছরের রিয়াদকে বাঁচাতে মায়ের আকুতি

ক্যানসার আক্রান্ত ১৫ বছরের রিয়াদকে বাঁচাতে মায়ের আকুতি

২০ দিনে ৩ বার বদলি, ঘুরে ফিরে নিজের জেলায় বিতর্কিত সেই প্রকৌশলী

২০ দিনে ৩ বার বদলি, ঘুরে ফিরে নিজের জেলায় বিতর্কিত সেই প্রকৌশলী

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম