Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদগঞ্জে ‘রাজনৈতিক তালাক’ নিয়ে তোলপাড়

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

ফরিদগঞ্জে ‘রাজনৈতিক তালাক’ নিয়ে তোলপাড়

ছবি: সংগৃহীত

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির রাজনীতিতে ‘তালাক’ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। দল থেকে বহিষ্কৃত নেতাদের ‘তালাকপ্রাপ্ত নারী’ এবং ধানের শীষের প্রার্থীকে ‘জনগণের ভোটে তালাকপ্রাপ্ত’ বলে দুই পক্ষের পালটাপালটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ঘটনার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। 

তার মনোনয়ন না মেনে বিদ্রোহী প্রার্থী হন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নান। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থীসহ বেশ কয়েকজনকে বিএনপি বহিষ্কার করে। একই সঙ্গে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়।

তবে শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এম এ হান্নান বিজয়ী হন।

নির্বাচনের পর ফরিদগঞ্জে বিএনপির রাজনীতি কার্যত তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ ধানের শীষের প্রার্থী লায়ন হারুনুর রশিদের পক্ষে, আরেক পক্ষ নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আরেক মনোনয়নপ্রত্যাশী মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে রয়েছে তৃতীয় পক্ষ।

তবে সাম্প্রতিক সময়ে মোতাহার হোসেন পাটওয়ারী ও এম এ হান্নানের মধ্যকার দূরত্ব কমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে দল থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের নিয়ে নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে দুপক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী মোতাহার হোসেন পাটওয়ারীকে উদ্দেশ্য করে বক্তব্য দেন।

নাছির পাটওয়ারী বলেন, বিএনপি থেকে বহিষ্কৃতরা তালাকপ্রাপ্ত নারীর মতো। তিনি (মোতাহার হোসেন পাটওয়ারী) কীভাবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়ে তালাকপ্রাপ্ত ও দলের বিরোধিতাকারীদের নিয়ে সভা-সমাবেশ করেন?

এর পালটা জবাব দেন মোতাহার হোসেন পাটওয়ারী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নিজের অনুসারী, দল থেকে বহিষ্কৃত এবং ধানের শীষের বিরোধিতাকারীদের নিয়ে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন তিনি।

নাছির পাটওয়ারীকে ‘টুপি ছাড়া হুজুর’ আখ্যা দিয়ে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষের প্রার্থী লায়ন হারুনকে ভোটের মাধ্যমে তালাক দিয়েছে। তারা কীভাবে ভোটের মাধ্যমে তালাক পাওয়া ব্যক্তির সঙ্গে রাজনীতি করছেন?

দুপক্ষের নেতাদের এমন পালটাপালটি বক্তব্যে ফরিদগঞ্জের বিএনপির রাজনীতিতে ‘তালাক’ প্রসঙ্গটি এখন আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে যেকোনো সময় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা হতে পারে—এমন আলোচনা রয়েছে। নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যেই ‘রাজনৈতিক তালাক’ বিতর্ক স্থানীয় বিএনপির কোন্দল আরও প্রকাশ্যে নিয়ে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, মূলত ফরিদগঞ্জের বিএনপির রাজনীতির কোন্দল জিইয়ে রেখেছে দলের একটি অংশ। বিষয়টি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সবাই জানেন। সমস্যা হলো, ভাসুরের নাম কেউ মুখে আনতে চান না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

কুয়েতে মাদকসহ গ্রেফতার পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা

কুয়েতে মাদকসহ গ্রেফতার পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম