Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুয়েতে মাদকসহ গ্রেফতার পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

কুয়েতে মাদকসহ গ্রেফতার পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা

সোহাগ গাজী। ছবি: সংগৃহীত

Advertisement

চব্বিশের গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ গাজীকে (৪৫) কুয়েতে মাদকসহ গ্রেফতার করেছে হাওয়ালি প্রশাসনের নিরাপত্তা অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদক ব্যবসায়ী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সোহাগ গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

কুয়েতের গণমাধ্যম ‘আরব টাইমস’ সূত্রে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপারেশনস অ্যান্ড পেট্রোলস বিভাগের ভেহিকেল অপারেশনস সেকশনের সদস্যরা একটি খোলা পার্কিং এলাকায় সোহাগ গাজীর সন্দেহজনক আচরণ দেখতে পান। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়। মাদকদ্রব্য বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মোবাইল ফোনের মাধ্যমে সেই স্থানগুলোর অবস্থান ক্রেতাদের জানিয়ে মাদক সরবরাহ করতেন বলে কতৃপক্ষের কাছে সোহাগ গাজী স্বীকার করেছেন বলে জানা গেছে। 

এছাড়া তার বাসায়ও মাদকদ্রব্যের আরও একটি মজুত রয়েছে। পরে সেখানে তল্লাশি করে অতিরিক্ত মাদকদ্রব্য ও মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে মোট ১০১টি হেরোইনের প্যাকেট, ২৫টি মেথামফেটামিনের প্যাকেট, মাদক ব্যবহারের চারটি সরঞ্জাম এবং একটি নির্ভুল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে।

এদিকে সোহাগ গাজীর বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন শনিবার (২৬ সেপ্টেম্বর) জানান , সোহাগ গাজী বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেছেন। পরে তার ইউপি সদস্য পদ বাতিল হয়। এখন জানতে পেরেছি তিনি কুয়েতে গিয়েছেন। এলাকায় এতোদিন মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো তথ্য না পাওয়া গেলেও তার গ্রেফতারের পর কিছু কিছু তথ্য উঠে আসছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম