Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

Advertisement

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

ফাইল ছবি

Advertisement

‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মনোয়ারা বেগম (৬০) এবং তার স্বামী মফিজুল হক (৭৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে। এরই জেরে শুক্রবার বিকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করেন। পরে ঘরের ফ্যানে ঝোলানো হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।    

‎মফিজুল হকের ছেলের বউ শাপলা বেগম জানান, দুপুরে দাওয়াত শেষে বিকালে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে একজনকে মৃত এবং মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

‎অতিরিক্ত এসপি এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পারিবারিক কলহের জেরেই কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজুল। পরে তিনি নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

সুপারিশপ্রাপ্ত সহকারী জজ প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

কিশোর গ্যাং সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম