Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় তিন কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৮৬

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

কুমিল্লায় তিন কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৮৬

ফাইল ছবি

Advertisement

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে গত দুই মাসে তিন কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এসব অভিযানে অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। 

ওসি জানান, গত দুই মাসে দাউদকান্দি মডেল থানা পুলিশ ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডিল, ১ হাজার ২০১ বোতল স্কার্ফ সিরাপ এবং ছয় বোতল বোটকা উদ্ধার করেছে। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা হতে পারে। অভিযানে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক মামলায় ৫৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতির মামলায় ৫৬ জন এবং ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৭৫ জনকে। সব মিলিয়ে দুই মাসে মোট ২৮৬ জনকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, মেঘনা, গোমতী নদীসহ ভৌগলিক নানা কারণে দাউদকান্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও অস্ত্রের উদ্ধারে আমাদের তৎপরতা চলছে। মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম