Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম

বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

Advertisement

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে মো.  মোকাররম (৩৫) ও শাহ আলম (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সূতারপাড়া ইউনিয়নের চং নোয়াগাঁওর তেরকোনা হাওড়ে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে  মো. মোকাররম নজরুল ইসলামের ছেলে এবং শাহ আলম একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ভোরে ওই দুই ব্যক্তি বাড়ির পাশের তেরকোনা হাওড়ে মাছ ধরতে যান। ভোর ৬টার দিকে ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

কারাগারে অশোভন আচরণ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম