Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সারের কৃত্রিম সংকট

ডিলারদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান আমান উল্লাহ আমানের

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

ডিলারদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান আমান উল্লাহ আমানের

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান

Advertisement

কৃষকের প্রয়োজনের সময় বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সার ডিলারদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

তিনি বলেন, একটি মহল সারা দেশে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ডিলাররা কোথায় সার মজুত করছে, কী পরিমাণ সার রাখছে এবং কাদের কাছে সরবরাহ করছে—এসব বিষয় নিয়মিত মনিটরিং করতে হবে।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, শুধু সার নয়, দেশের সামগ্রিক পরিস্থিতির ওপরও সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের ফিরে আসার নজির পৃথিবীতে নেই। তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে। এ উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অঘটন ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম প্রস্তুতি ও সতর্কতা জোরদার করতে হবে।

মাদক নির্মূলের বিষয়ে আমান উল্লাহ আমান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। রাজনৈতিক নেতাকর্মীরাও মাদক নির্মূলে কাজ করছেন। তবে সমাজে মাদকের বিস্তার বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকরভাবে কাজ করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ

সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে: আমান উল্লাহ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে: আমান উল্লাহ

ছাত্রদল থেকে বিএনপির স্থায়ী কমিটি: আমানউল্লাহ আমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

ছাত্রদল থেকে বিএনপির স্থায়ী কমিটি: আমানউল্লাহ আমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে প্রশাসন-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: আমান

ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে প্রশাসন-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: আমান

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম