Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের কবরের পাশে বসে বিষপান, হাসপাতালে মৃত্যু

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

মায়ের কবরের পাশে বসে বিষপান, হাসপাতালে মৃত্যু

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কবরের পাশে বসে বিষপানে আল-আমিন (৩০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আল-আমিন পুকুরিয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আল-আমিন তার চাচাতো ভাইয়ের ঘরে রাখা বিষ চুরি করে নিয়ে যান। পরে মায়ের কবরের পাশে বসে তিনি ওই বিষ পান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আল-আমিন একজন প্রতিবন্ধী ছিলেন। তবে কী কারণে তিনি বিষপান করেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী বিষপানে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

সুযোগ থাকলে জ্বালানি তেলের মূল্য কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত

সুযোগ থাকলে জ্বালানি তেলের মূল্য কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার ১৮ মাস পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার ১৮ মাস পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শিশু সাবা হত্যা মামলায় শান্তনার যাবজ্জীবন, ফাঁসির দাবিতে বিক্ষোভ

শিশু সাবা হত্যা মামলায় শান্তনার যাবজ্জীবন, ফাঁসির দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম