Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরীপুরে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে আহত ১০

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

গৌরীপুরে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে আহত ১০

ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইদের মধ্যে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।  

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মেসিডেঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।   

আহতরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- ইদ্রিছ আলীর পুত্র রুবেল মিয়া (৪০), আব্দুর রাশিদের পুত্র সোহরাব (৪০), সোলাইমান মিয়া (৪৫), জিয়াউল হকের স্ত্রী হাজেরা খাতুন (৪০), হারুন অর রশিদের পুত্র আব্দুস সাত্তার (৩৫), আব্দুস সাত্তারের স্ত্রী দিলুয়ারা আক্তার (৪০), খোরশেদ আলীর পুত্র আব্দুল মান্নান (৫০), আব্দুল জব্বার (৪২), মো. সুজন মিয়া (৩৮), আব্দুল মান্নানের স্ত্রী শারমিন আক্তার (৩৮) ও সুমন মিয়ার স্ত্রী আছমা বেগম (২৮)।

আব্দুল হান্নানের স্ত্রী তাসলিমা আক্তার জানান, তার শ্বশুর হারুন অর রশিদ ও তার ভাই খোরশেদ আলীর পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। হারুন অর রশিদ ও খোরশেদ আলী উভয়েই আবুল হোসেনের পুত্র। এর মধ্যে খোরশেদ আলীর সন্তানরা ৪৫ শতাংশ জমির মধ্যে সড়ক সংলগ্ন সাড়ে ২২ শতাংশ জমি দখলে নিয়েছে। তাদের জমির পেছনে এখন আমার শ্বশুর হারুন অর রশিদের জমি দেওয়া হয়েছে। 

 

তিনি আরও অভিযোগ করেন, তাদেরকে না জানিয়ে খোরশেদ আলী তার সন্তানদেরকে সড়কের সঙ্গে চৌহুদ্দি উল্লেখ করে দলিল করে দিয়েছেন। এ দলিল এবং পরবর্তীতে আমাদের না জানিয়ে জমাখারিজ করা সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। 

এ প্রসঙ্গে খোরশেদ আলীর পুত্র সুজন মিয়া জানান, আমার বাবা-চাচারাই আমাদেরকে রাস্তার সঙ্গে জমি দিয়েছে। পৈতৃকসূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত সড়কেই সঙ্গে বসবাস করে আসছি। সম্প্রতি কাজকর্ম করতে গেলে বাধা দেওয়ায় থানায় অভিযোগ দেওয়া হয়। 

এ প্রসঙ্গে গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

নান্দাইলে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম