Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গরুর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

গরুর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Advertisement

মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা একটি গরুর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন ছাদিক আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী যুবক। সোমবার দুপুর ১২টার দিক বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব-তালিমপুর এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ছাদিক আহমদ (২৭) উপজেলার সুজাউল গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

জানা গেছে, সুজাউল এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেল চালিয়ে চান্দগ্রামের দিকে যাচ্ছিলেন। বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় যাওয়ার পর এক বন্ধুর ফোন পেয়ে সেখান থেকে বাড়ির দিকে তিনি ব্যাক করেন। পূর্ব-তালিমপুর এলাকায় ব্রিজের পূর্ব পাশের সড়কে আসার পর হঠাৎ একটি গরু তার সামনে এসে পড়লে গরুর সঙ্গে তার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম