Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কবুতরের বাসায় হ্যাকিংয়ের আস্তানা, ২০ সিসিটিভি বসিয়েও ধরা

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম

কবুতরের বাসায় হ্যাকিংয়ের আস্তানা, ২০ সিসিটিভি বসিয়েও ধরা

ছবি: যুগান্তর

Advertisement

পুলিশের নজর এড়াতে বাড়ির সামনে ২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েও শেষ রক্ষা হয়নি নাটোরের লালপুরের ‘ইমো হ্যাকিং চক্রের সর্দার’ ওহিদুল মোল্লার (৩২)। এছাড়াও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে ওহিদুলকে গ্রেফতার করে পুলিশ। ওহিদুল লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের রব্বেল মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওহিদুলের অধীনে এলাকায় কয়েকশ হ্যাকার চক্র গড়ে উঠেছে। সবার কাছে তিনি ‘ইমু সর্দার’ হিসেবে পরিচিতি পান।

ওহিদুল প্রাচীরঘেরা পাকা বাড়ির একটি কক্ষে কয়েকশ কবুতর রাখার বাসা বানিয়েছেন। এর মধ্যে একটি খাটে তিনি ঘুমাতেন। বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না, সেখানে মানুষের থাকার ব্যবস্থা আছে। সেই ঘরে দামি আসবাবপত্র, সিসিটিভি মনিটর ও এসি বসিয়েছেন। হ্যাকিংয়ের কাজের জন্য তিনি নয়টি মোবাইলে ব্যবহার করতেন ৬৮টি সিম। 

পুলিশ আরও জানায়, এখানে বসে তিনি হ্যাকিং করে অন্যের মোবাইলের নিয়ন্ত্রণ নিতেন। কোনটি বিকাশ, কোনটি নগদ, হিসাব রাখতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন। যাতায়াতের জন্য দামি মোটরসাইকেল ব্যবহার করতেন। সঙ্গে থাকত একাধিক দেহরক্ষী।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লালপুর থানার এসআই আল মাসুম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন। মামলায় ওহিদুল মোল্লা ছাড়াও তাঁর পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

গ্রেফতার মো. ওহিদুল মোল্লা (৩২), মো. সাব্বির হোসেন (২৩), মো. মোতাকাব্বির আলী (২৩), মো. শুকুর আলী (৫০), মুক্তার হোসেন (৩৪) ও মো. আলামিন (২৩)কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম