Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পটিয়ায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Advertisement

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

পটিয়ায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Advertisement

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। শুক্রবার দুপুরে মহাসড়কের ইন্দ্রাপুল বাইপাস মুখে এবার দীর্ঘ সময়জুড়ে পটিয়া থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এ মিছিল হয়।

এর আগে গত ২৯ জুলাই থানার ২শ গজ সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৩ জুন বর্ণাঢ্য আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।  

জানা গেছে, মিছিল শেষে জেলা নেতা পার্থ দাশসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। এর আগে গত ২৮ জুলাই ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিল করার ঘোষণা দিয়ে ২৯ জুলাই পটিয়া থানার সম্মুখে মিছিল করে। থানা গেটের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে ২৩ জুন পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং ব্যাপক পোস্টারিং করা হয়।

শুক্রবার অনুষ্ঠিত মিছিলে রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে আটক করা সম্ভব হয়নি।

মামলা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, মামলা দায়েরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম