Logo
Logo
×

Advertisement

সরকার

নির্বাচনি কর্মকর্তাদের প্রশংসা করে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

নির্বাচনি কর্মকর্তাদের প্রশংসা করে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: যুগান্তর

Advertisement

নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই, সবাই খুব ভালো অফিসার, সৎ অফিসার এবং তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি আরও বেশি ভালো, প্রতিটি ভোটিং সেন্টার সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, বডি অন ক্যামেরা থাকবে, বিশেষ ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হবে, ডগ স্কোয়াড থাকবে এবং প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে। 

তিনি বলেন, আজকের সভার উদ্দেশ্য ছিল নির্বাচন উপলক্ষে কোথাও কোনো ঘাটতি আছে কিনা তা দেখা এবং থাকলে সমন্বয় করা, কিন্তু এসে দেখলাম সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার তুলনায় অনেক অনেক ভালো। 

একইদিন দুপুরে সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন নবী। সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

আরও পড়ুন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম