Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলা ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: এড শিরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

গাজায় ইসরাইলি হামলা ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: এড শিরান

ব্রিটিশ পপ তারকা এড শিরান। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যা ঘটছে তা ‘বিপর্যয়কর, অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক কনসার্টের শুরুতেই তিনি এমন মন্তব্য করেন। খবর আল জাজিরার

যুক্তরাষ্ট্র সফরে মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর এটিই ছিল এড শিরানের প্রথম কনসার্ট। ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া হয়। শিরান জানিয়েছিলেন, স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাকলমোরকে সেখানে পারফর্ম করার অনুমতি না দেওয়ায় তাকে সফরে রাখা সম্ভব হয়নি।

ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে শিরানের সফরের উদ্বোধনী শিল্পী এবং তার নিজের ব্যান্ডের সদস্যরাও সফর থেকে সরে দাঁড়িয়েছেন।

ফিলাডেলফিয়ার কনসার্টে এড শিরান বলেন, তিনি চান তার গান ‘বিভাজনের নয়, ঐক্যের; রাজনীতির নয়, মানবতার’ কথা হোক। 

একই সঙ্গে ইসরাইলে হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলার নিন্দা জানান তিনি। পাশাপাশি পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচারের’ও সমালোচনা করেন।

গাজা প্রসঙ্গে শিরান বলেন, ‘ধ্বংসযজ্ঞের ব্যাপকতা এবং বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের প্রাণহানি দেখে আমার হৃদয় ভেঙে গেছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য কীভাবে সহায়তা করা যায়, তা বুঝতে আমি বিভিন্ন পক্ষের মানুষের সঙ্গে কথা বলছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

ফ্রান্সের ওপর দিয়ে ম্যানহাটন: পরোয়ানা জারির পরও কেন নেতানিয়াহুকে গ্রেফতার করা হলো না?

ফ্রান্সের ওপর দিয়ে ম্যানহাটন: পরোয়ানা জারির পরও কেন নেতানিয়াহুকে গ্রেফতার করা হলো না?

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

গাজা যুদ্ধ নিয়ে বিশ্বমঞ্চে তীব্র চাপের মুখে ইসরাইল

গাজা যুদ্ধ নিয়ে বিশ্বমঞ্চে তীব্র চাপের মুখে ইসরাইল

গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার

গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার

ঘুরে দাঁড়াচ্ছে গাজার ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা

ঘুরে দাঁড়াচ্ছে গাজার ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা

আরও পড়ুন

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম