Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার

তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

Advertisement

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনি এলাকা দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার সংসদ ভবনে তার কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের নানান দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক গবেষণা কাজে এখানে আসেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। সেই লক্ষ্যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে; সেইসঙ্গে দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে।

এ সময় ডেপুটি স্পিকার জানান, ইনশাআল্লাহ কলেজের হোস্টেল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশও জরুরি। এ লক্ষ্যে কলেজে শিফট ও শিক্ষক সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় ডেপুটি স্পিকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি অফিস এবং সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে ইউএনওর সংবাদ সম্মেলন

যুগান্তরে সংবাদ প্রকাশের জের দুর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে ইউএনওর সংবাদ সম্মেলন

বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন, বন্ধ হলো বাল্যবিয়ে

বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন, বন্ধ হলো বাল্যবিয়ে

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার

মৃত্যুর আগে নিরাপদ ঘর চান কিরণ হাজং

অন্ধকারে মানবেতর জীবন বৃদ্ধ দম্পতির মৃত্যুর আগে নিরাপদ ঘর চান কিরণ হাজং

ডেপুটি স্পিকারের উদ্যোগে অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ডেপুটি স্পিকারের উদ্যোগে অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ডেপুটি স্পিকারের উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ

ডেপুটি স্পিকারের উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম