Logo
Logo
×

Advertisement

জাতীয়

দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী

Advertisement

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম

দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী

বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিএনপির নির্বাচনি ম্যানুফিস্টোতেই কর্মসংস্থানের বিষয়ে উল্লেখ আছে। ইতোমধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাশ করা হয়েছে। এজন্যই যেন বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। যদি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা না হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা পাশ করে যাবে কোথায়? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, বিনিয়োগ লাগবে।

রোববার (২৬ জুলাই) বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সকাল থেকে তিনি চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্প, বিকালে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

বিকালে জেলা কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন করা আমাদের সরকারের দায়িত্ব। মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুল ফ্লাইওভার ও রাস্তাঘাট উন্নয়ন আমার কর্তব্য। আগামী একনেকের সভায় মুছাপুর রেগুলেটর প্রকল্প তোলা হবে।

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজান উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়া প্রমুখ।

এর আগে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবেশ-জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

পরিবেশ-জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

নুসরাত হত্যা মামলায় খালাস, মায়ের সঙ্গে মুক্ত আকাশে সাত বছরের রাথি

নুসরাত হত্যা মামলায় খালাস, মায়ের সঙ্গে মুক্ত আকাশে সাত বছরের রাথি

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি  কারামুক্ত

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত

মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরে একনেক সভায় পাশের সম্ভাবনা

পরিবেশমন্ত্রী মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরে একনেক সভায় পাশের সম্ভাবনা

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

আরও পড়ুন

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কী আছে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের ৫ দফায়

কী আছে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের ৫ দফায়

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম