Logo
Logo
×

Advertisement

জাতীয়

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬,৫৫৪ কল

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬,৫৫৪ কল

ফাইল ছবি

Advertisement

আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও বিভিন্ন অভিযোগ নিয়ে গত আট মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৬ হাজার ৫৫৪টি কল এসেছে।

সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের দেওয়া সর্বশেষ তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ সংক্রান্ত মোট ৬ হাজার ৫৫৪টি কল আসে। এসব কলের মধ্যে আইনি পরামর্শ পেতে ৮৭০টি কল আসে। আর মামলার তথ্য জানতে কল আসে ১ হাজার ১৩০টি। সবগুলো কলের তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৮৪টি কল আসে। তবে অভিযোগগুলো সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় সে বিষয়ে হেল্পলাইন থেকে কোনো পরামর্শ প্রদান করা হয়নি।

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, হেল্পলাইন নম্বর ১০৩-তে সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিল ৩ হাজার ৬৫২টি। আর এই সময়ে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত ১১৮টি অভিযোগ আসে।

এসবের মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৯৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং ১২টি অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম চলমান।

বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত অবশিষ্ট ৭টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয় এবং হেল্পলাইন ‘১০৩’ চালু করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বরে (০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০) কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস ও ‘১০৩’-তে অনলাইন সার্ভিস চালু আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী

রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

তথ্য গোপন ও প্রতারণা: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা

তথ্য গোপন ও প্রতারণা: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

অডিটে বেরিয়ে এলো মালা খানের থলের বিড়াল

অডিটে বেরিয়ে এলো মালা খানের থলের বিড়াল

রাষ্ট্রদ্রোহ মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

রাষ্ট্রদ্রোহ মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম