Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাড়িভাড়ার ১৪ লাখ টাকা পরিশোধ করেননি বিচারপতি মানিক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম

বাড়িভাড়ার ১৪ লাখ টাকা পরিশোধ করেননি বিচারপতি মানিক

Advertisement

বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্যে কারণে আলোচনায় থাকতেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে ক্ষমতার পালাবদলের পর বেরিয়ে আসছে তার নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ না করার।

জানা যায়, তিনি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়িতে ভাড়া থাকতেন। তবে অবসরে যাওয়ার পরও এক বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন।

গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর ২০১৭ সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা তিনি এখনও পরিশোধ করেননি।

এসব অভিযোগ অনুসন্ধান করতে এরই মধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) আইনজীবী সাজ্জাদ হোসেন ও রওশন আলী দুর্নীতি দমন কমিশনকে এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে অনুসন্ধান শুরু করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

আবাসন পরিদপ্তর সূত্র জানায়, মেয়াদ শেষে তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয়। সে হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ২০১৬ সালের এপ্রিলে। কিন্তু ওই সময়ে তিনি বাড়ি ছাড়েননি। ছাড়েন ২০১৭ সালের মে মাসে। সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে, শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন, সেই সময়ের বাড়িভাড়া, পানির বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৪ লাখ টাকা।

Advertisement

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাড়িভাড়া অনিয়ম অভিযোগ

Advertisement

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

যুব উন্নয়ন অধিদপ্তর ফেসবুকে পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের

ফেসবুকে পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম