Logo
Logo
×

Advertisement

খেলা

তিউনিসিয়ার দায়িত্বে এলেন আর্জেন্টিনাকে হারানো সেই কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

তিউনিসিয়ার দায়িত্বে এলেন আর্জেন্টিনাকে হারানো সেই কোচ

হার্ভে রেনার্ড

Advertisement

বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া জাতীয় ফুটবল দল তাদের কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে। এরপর দলের দায়িত্ব দেওয়া হয়েছে ফরাসি কোচ হার্ভে রেনার্ডের ওপর, যিনি আজ থেকেই দলের সঙ্গে কাজ শুরু করবেন।

তিউনিসিয়ার জাতীয় টেলিভিশনে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বর্তমানে দলটি মেক্সিকোতে অবস্থান করছে এবং সন্ধ্যায় মোনতেরেতে অনুশীলন সেশনে রেনার্ড প্রথমবার দলের দায়িত্বে মাঠে নামবেন।

রেনার্ড এর আগে দুটি ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে কোচিং করেছেন। ২০১৮ সালে তিনি মরক্কোকে নেতৃত্ব দেন, আর ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দেন।

বরখাস্ত হওয়া কোচ লামুশির সহকারী হিসেবে কাজ করা সাবেক খেলোয়াড় ওয়াহবি খাজরি নতুন কোচ রেনার্ডের সঙ্গেও দায়িত্ব পালন করবেন।

এটি তিউনিসিয়ার সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ হলেও এখন পর্যন্ত প্রতিবারই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে বড় হার তাদের পরবর্তী পথ আরও কঠিন করে তুলেছে। পরের ম্যাচে ২১ জুন তারা মুখোমুখি হবে জাপানের।

সূত্র: ইএসপিএন

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম