Logo
Logo
×

Advertisement

খেলা

বার্সেলোনার বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করবে আতলেতিকো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:৩৩ পিএম

বার্সেলোনার বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করবে আতলেতিকো

Advertisement

আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই চুক্তিবদ্ধ এই ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি।

এ ঘটনায় বিষয়টি ফিফার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আতলেতিকো। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি জানায়, নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। তাদের মতে, অন্য ক্লাবের সঙ্গে বৈধ চুক্তিতে থাকা কোনো খেলোয়াড়ের সঙ্গে অনুমতি ছাড়া আলোচনা করা ফুটবলের প্রচলিত নিয়মের পরিপন্থী।

সম্প্রতি স্পেনের বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, বার্সেলোনা তাদের আক্রমণভাগ আরও শক্তিশালী করতে আলভারেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। তবে আতলেতিকোর দাবি, এ বিষয়ে বার্সেলোনা তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি।

২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড বর্তমানে আতলেতিকোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তার সঙ্গে ক্লাবটির চুক্তি ২০৩০ সাল পর্যন্ত কার্যকর রয়েছে। বাজারমূল্যের দিক থেকেও তিনি ইউরোপের অন্যতম মূল্যবান খেলোয়াড়দের একজন।

আতলেতিকো যদি আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জমা দেয়, তাহলে বিষয়টি বার্সেলোনার জন্য নতুন ঝামেলার কারণ হতে পারে। একই সঙ্গে আলভারেজকে ঘিরে সম্ভাব্য দলবদলের আলোচনাও জটিল হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, অভিযোগ পাওয়ার পর ফিফা কী ধরনের পদক্ষেপ নেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম