Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যাক্সওয়েলের চোখে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে সেরা ব্যাটার কে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

ম্যাক্সওয়েলের চোখে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে সেরা ব্যাটার কে

Advertisement

সীমিত ওভারের ক্রিকেটে নিজের দেখা সেরা ব্যাটার হিসেবে বিরাট কোহলিকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির একাধিক দুর্দান্ত ইনিংস তাকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।

ম্যাক্সওয়েলের মতে, কোহলির ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার অসাধারণ সময়জ্ঞান ও মাঠের যেকোনো প্রান্তে বল পাঠানোর সক্ষমতা। তিনি বলেন, কোহলিকে ব্যাট করতে দেখলে মনে হয়, অন্যদের তুলনায় তিনি বল খেলার জন্য যেন একটু বেশি সময় পান। নিজের ইচ্ছেমতো মাঠের যেকোনো জায়গায় শট খেলতে পারেন তিনি। এ কারণেই কোহলিকে অন্যদের চেয়ে আলাদা উচ্চতার ব্যাটার মনে করেন ম্যাক্সওয়েল।

কোহলির পরিসংখ্যানও তার এই মূল্যায়নের পক্ষে কথা বলে। এখন পর্যন্ত ৩১৪টি ওয়ানডেতে ৩০২ ইনিংস খেলে তার সংগ্রহ ১৪,৯৪১ রান। গড় ৫৮.৫৯। এর মধ্যে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি হাফ-সেঞ্চুরি।

তবে রান তাড়া করে দলকে জেতানোর ক্ষেত্রে কোহলির পরিসংখ্যান আরও বেশি নজরকাড়া। সফল রান চেজে ১১১ ম্যাচের ১০৫ ইনিংসে তিনি করেছেন ৬,২৩৫ রান, যেখানে তার ব্যাটিং গড় ৮৯.০৭। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ২৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি।

চলতি বছরও ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন কোহলি। এখন পর্যন্ত ৬ ইনিংসে ৬৪.০০ গড়ে করেছেন ৩৮৪ রান। তার স্ট্রাইক রেট ১০৬-এর ওপরে। এ সময়ে একটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ-সেঞ্চুরিও পেয়েছেন তিনি।

ওয়ানডেতে কোহলিকে সেরা মনে করলেও টেস্ট ক্রিকেটের জন্য ম্যাক্সওয়েলের পছন্দ তার অস্ট্রেলিয়ান সতীর্থ স্টিভ স্মিথ। ৩৭ বছর বয়সি স্মিথ এখন পর্যন্ত ১২৫ টেস্টে ২২৩ ইনিংসে ১০,৯২০ রান করেছেন। তার ব্যাটিং গড় ৫৬.০০। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ৩৭টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি করেছেন, আর তার সর্বোচ্চ ইনিংস ২৩৯ রান।

ভারতের মাটিতে ২০১৭ সালের টেস্ট সিরিজে স্মিথের দুর্দান্ত পারফরম্যান্স এখনও ম্যাক্সওয়েলের মনে গেঁথে আছে। সেই সিরিজে আট ইনিংসে তিনটি সেঞ্চুরিসহ ৪৯৯ রান করেছিলেন স্মিথ। ম্যাক্সওয়েলের চোখে, সেই সময় স্মিথকে দেখে মনে হয়েছিল তিনি যেন অন্য কোনো গ্রহ থেকে আসা ব্যাটার। ড্রেসিংরুম থেকে এত কাছ থেকে তার সেই ব্যাটিং দেখার সুযোগ পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেস্ট ক্রিকেটের সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

টেস্ট ক্রিকেটের সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ

টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

বাংলাদেশ আমাদের তেমন কোনো সুযোগই দেয়নি: কামিন্স

বাংলাদেশ আমাদের তেমন কোনো সুযোগই দেয়নি: কামিন্স

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম