Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্ট ক্রিকেটের সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

টেস্ট ক্রিকেটের সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

Advertisement

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রান করার রেকর্ডের তালিকায় এখনো সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। তার ৪০০ রানের অপরাজিত ইনিংসটি টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

চলুন জেনে নেওয়া যাক লারা বাদেও আর যারা এই তালিকায় আছেন-

১. ব্রায়ান লারা — ৪০০*

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় ইতিহাস গড়েন ব্রায়ান লারা। ৫৮২ বল মোকাবিলা করে ৪০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৪৩টি চার ও ৪টি ছক্কা। টেস্ট ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেন লারা।

২. ম্যাথু হেইডেন — ৩৮০

২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পার্থে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাথু হেইডেন। ৪৩৭ বলের এই ইনিংসের মাধ্যমে সে সময় ব্রায়ান লারার ৩৭৫ রানের রেকর্ড ভেঙে দেন তিনি। তবে কয়েক মাস পরই লারা ৪০০ রানের ইনিংস খেলে আবার রেকর্ডটি নিজের করে নেন। হেইডেনের ৩৮০ এখনো টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এবং ওপেনার হিসেবে সর্বোচ্চ।

৩. ব্রায়ান লারা — ৩৭৫

একই তালিকায় দুবার জায়গা করে নিয়েছেন লারা। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট জনসে ৩৭৫ রানের ইনিংস খেলে টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘ ৩৬ বছর গারফিল্ড সোবার্সের ৩৬৫ রানের রেকর্ড অক্ষত থাকার পর লারা সেটি ভেঙে দেন।

৪. মাহেলা জয়াবর্ধনে — ৩৭৪

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোয় ৩৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। ৫৭২ বলের ইনিংসে তিনি মারেন ৪৩টি চার ও একটি ছক্কা। ওই ম্যাচেই কুমার সাঙ্গাক্কারার সঙ্গে মিলে ৬২৪ রানের ঐতিহাসিক জুটি গড়েন জয়াবর্ধনে। তার ৩৭৪ এখনো কোনো শ্রীলঙ্কান ব্যাটারের সর্বোচ্চ টেস্ট ইনিংস।

৫. উইয়ান মুল্ডার — ৩৬৭*

২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার খেলেন অপরাজিত ৩৬৭ রানের ইনিংস। মাত্র ৩৩৪ বল মোকাবিলা করে তিনি এই রান করেন। ইনিংসে ছিল ৪৯টি চার ও চারটি ছক্কা। এই ইনিংসের মাধ্যমে মুল্ডার দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন এবং সর্বকালের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ

টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

বাংলাদেশ আমাদের তেমন কোনো সুযোগই দেয়নি: কামিন্স

বাংলাদেশ আমাদের তেমন কোনো সুযোগই দেয়নি: কামিন্স

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

লাবুশেনকে নিয়েই দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের চোখে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে সেরা ব্যাটার কে

ম্যাক্সওয়েলের চোখে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে সেরা ব্যাটার কে

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম