Logo
Logo
×

Advertisement

খেলা

লিগে ঘুরে দাঁড়ানোর নতুন লক্ষ্য দিলেন মরিনিও

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

লিগে ঘুরে দাঁড়ানোর নতুন লক্ষ্য দিলেন মরিনিও

Advertisement

একটি হারেই বদলে গেছে রিয়াল মাদ্রিদের মৌসুমের শুরুর হিসাব। লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

আন্তর্জাতিক বিরতির আগে সর্বোচ্চ ২১ পয়েন্ট সংগ্রহের লক্ষ্য থাকলেও চার ম্যাচ না পেরোতেই সেই পরিকল্পনায় ছেদ পড়েছে। এখন বাকি তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট তুলে নিয়ে আবারও জয়ের ধারায় ফেরাই কোচ জোসে মরিনিওর প্রধান লক্ষ্য।

চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে ৯ পয়েন্ট নিয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির আগে আর কোনো পয়েন্ট হারাতে নারাজ মরিনিও। খেলোয়াড়দেরও ড্রেসিংরুমে একই বার্তা দিয়েছেন তিনি বলে জানিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিক এএস।

ফিফার পরবর্তী আন্তর্জাতিক বিরতি শুরু হবে ২১ সেপ্টেম্বর এবং চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এর আগে রিয়ালের সামনে প্রথম প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। বাকি তিন ম্যাচের মধ্যে কাগজে-কলমে এটিই তুলনামূলক সহজ লড়াই।

রিয়ালের বিপক্ষে ভায়েকানোর সাম্প্রতিক রেকর্ডও হতাশাজনক। ১৯৯৬ সালের পর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হারাতে পারেনি তারা। সবশেষ ১৪টি লিগ সফরে মাত্র একবার পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে দলটি।

এর পরের ম্যাচে অবশ্য চ্যালেঞ্জ কিছুটা বাড়বে। এলচের মাঠে খেলবে রিয়াল। পয়েন্ট তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থাকা দলটি ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। গত মৌসুমেও মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে রিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল এলচে। তাই টেবিলের অবস্থান দেখে ম্যাচটিকে সহজ হিসেবে নেওয়ার সুযোগ নেই মরিনিওর দলের।

এরপরই অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। মেট্রোপলিতানোতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। চার ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় আতলেতিকোর শুরুটাও খুব একটা ভালো হয়নি। তবু গত মৌসুমের অভিজ্ঞতা রিয়ালের জন্য যথেষ্ট সতর্কবার্তা।

গত মৌসুমে একই ধরনের ধীরগতির শুরু করার পর নিজেদের মাঠে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল আতলেতিকো। সেই পরাজয় রিয়ালের তৎকালীন কোচের বিদায়ের পথও আরও সহজ করে দিয়েছিল। এবার সেই তিক্ত স্মৃতি নিয়েই মেট্রোপলিতানোতে নামতে হবে মরিনিওর দলকে।

তবে বেতিসের কাছে হারের পর রিয়াল শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে তারা। সেই জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবার লা লিগায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য রিয়ালের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও

শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম