Logo
Logo
×

Advertisement

খেলা

চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রেন্টফোর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রেন্টফোর্ড

সংগৃহীত

Advertisement

চেলসির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে শুক্রবার দলটিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। এই হারের পর তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে অনেক কিছু নিয়ে ভাবতে হবে কোচ জাবি আলনসোকে।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আলনসোর অধীনে দারুণ শুরুর পর সাম্প্রতিক তিন লিগ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে চেলসি।

জেইডন অ্যান্থনি, ইগর থিয়াগো ও ফাবিও কারভালিওর গোলে অপরাজিত ব্রেন্টফোর্ড টপকে গেছে প্রতিবেশী চেলসিকে, উঠে এসেছে টেবিলের তিনে।

আলনসোর অধীনে মৌসুমের শুরুর চার ম্যাচে ১৯ গোল করে প্রিমিয়ার লিগের সবচেয়ে আকর্ষণীয় দল হিসেবে পরিচিতি পেয়েছিল চেলসি।

কিন্তু হাঁটুর চোটে জোয়াও পেদ্রোকে হারানোর পর চেলসির আক্রমণের গতি কমে যায়। কোল পালমার ও মরগান রজার্সকেও সহজেই সামলে রাখে ব্রেন্টফোর্ড।

গত সপ্তাহান্তে হালের বিপক্ষে ২-২ ড্রয়ের পর আলনসো বলেছিলেন, সামনে আরও ‘বিরক্তিকর’ ম্যাচ দেখতে চান তিনি।

নিয়ন্ত্রণের খোঁজে এই ম্যাচে মোট চারটি পরিবর্তন আনেন স্প্যানিশ এই কোচ। জর্ডান হেন্ডারসনকে চেলসির জার্সিতে প্রথম একাদশে সুযোগ দেন তিনি, তা-ও তার সাবেক ক্লাব ব্রেন্টফোর্ডের বিপক্ষেই।

প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকই তেমন পরীক্ষার মুখে না পড়ায় আলনসোর চাওয়া কিছুটা পূরণ হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক ছিল ব্রেন্টফোর্ড।

সেট-পিসে চেলসির দুর্বলতার সুযোগ নিয়ে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। মিকেল ডামসগার্ডের কর্নারে সবার ওপরে উঠে হেড করেন ইয়ানিক শুস্টার, বলটা গিয়ে পড়ে ফাঁকায় দাঁড়ানো অ্যান্থনির কাছে, তিনি তা সহজেই জালে জড়ান।

এই গোলের জবাব দিতে পারেনি চেলসি। সমতা ফেরানোর চেষ্টায় সামনে ওঠার সময় পাল্টা আক্রমণে বারবার বিপদে পড়ে আলনসোর দল।

এমি মার্তিনেজকে একা পেয়েও নিজেই দ্বিতীয় গোলটি করতে পারতেন কেভিন শাদে। আর্জেন্টাইন গোলরক্ষক ঝাঁপিয়ে বল ঠেকালেও ফিরতি বলে সুযোগ পেয়ে যান থিয়াগো, আর তাতেই কাটে তার গোল-খরা।

গত মৌসুমে ২৫ গোল করা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সেই পারফরম্যান্সের সুবাদে কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলেও চমক জাগানো ডাক পেয়েছিলেন। তবে চলতি মৌসুমের শুরুর দিকে কিছুটা নিষ্প্রভ ছিলেন থিয়াগো। এবারের প্রিমিয়ার লিগে প্রথম গোল করার পর উদযাপনে জার্সি খুলে ফেলেন তিনি।

আলনসোর অধীনে খেলা পাঁচ লিগ ম্যাচের প্রতিটিতেই অন্তত দুটি করে গোল হজম করেছে চেলসি। ইনজুরি সময়েও আরেকটি ধাক্কা খায় তারা।

শাদের নিচু ক্রস দিক পরিবর্তন করে চলে যায় কারভালিওর কাছে, আর তিনি মার্তিনেজের মাথার ওপর দিয়ে জোরালো শটে বল জড়ান জালে। 

মৌসুমের প্রথম সপ্তাহান্তেই টটেনহ্যামকেও ৩-০ গোলে হারিয়েছিল ব্রেন্টফোর্ড। বর্তমানে টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির ঠিক পরেই অবস্থান তাদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

চেলসির মালিকানা পরিবর্তন, নিয়ন্ত্রণ নেবে ক্লিয়ারলেক

চেলসির মালিকানা পরিবর্তন, নিয়ন্ত্রণ নেবে ক্লিয়ারলেক

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম