Logo
Logo
×

Advertisement

ভারত

মোদি-ট্রাম্পের মধ্যে ফোনে কী আলাপ হলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

মোদি-ট্রাম্পের মধ্যে ফোনে কী আলাপ হলো

Advertisement

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেছে। চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’।

বুধবার মিন্ট-এর প্রতিবেদনে তিনজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, জ্বালানি ও কৃষি খাত এই চুক্তির মূল কেন্দ্রবিন্দু। চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূলত বাণিজ্য নিয়েই কথা বলেন। ট্রাম্প জানান, আলোচনায় জ্বালানি বিষয়ও ছিল, এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে।

প্রধানমন্ত্রী মোদি এক্স (পূর্বে টুইটার)-এ ট্রাম্পের ফোন ও দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আলোকের এই উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন আশা জাগিয়ে রাখে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।

মিন্ট-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ভারত অ-জেনেটিকালি পরিবর্তিত ভুট্টা ও সোয়ামিল আমদানি বাড়াতে পারে। এছাড়া শুল্কহার ও বাজারে প্রবেশাধিকারের পর্যায়ক্রমিক পর্যালোচনার একটি প্রক্রিয়া চুক্তির অন্তর্ভুক্ত থাকতে পারে।

চূড়ান্ত চুক্তিটি এ মাসেই অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হতে পারে বলে ধারণা দিয়েছে মিন্ট।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের শুল্কযুদ্ধের ইতি টানতে পারবে ডেমোক্র্যাটরা?

ট্রাম্পের শুল্কযুদ্ধের ইতি টানতে পারবে ডেমোক্র্যাটরা?

মার্কিন শুল্কের প্রভাবে কানাডায় ৯০ হাজার চাকরি হারানোর শঙ্কা

মার্কিন শুল্কের প্রভাবে কানাডায় ৯০ হাজার চাকরি হারানোর শঙ্কা

ইইউর সঙ্গে বাণিজ্যে ৪৮ অশুল্ক বাধা দূর, সমাধানের প্রক্রিয়ায় আরও ১৩

ইইউর সঙ্গে বাণিজ্যে ৪৮ অশুল্ক বাধা দূর, সমাধানের প্রক্রিয়ায় আরও ১৩

যুক্তরাষ্ট্রের ওপর পালটা ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের ওপর পালটা ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা কানাডার

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন পণ্যের ওপর পালটা শুল্কারোপের ঘোষণা কানাডার

মার্কিন পণ্যের ওপর পালটা শুল্কারোপের ঘোষণা কানাডার

আরও পড়ুন

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম