Logo
Logo
×

Advertisement

ভারত

ভারতে যৌনপল্লী থেকে উদ্ধার ৬ বাংলাদেশি তরুণী

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

ভারতে যৌনপল্লী থেকে উদ্ধার ৬ বাংলাদেশি তরুণী

ভারতের পুনে শহরের মানচিত্র। ছবি: গুগল ম্যাপস

Advertisement

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল ছয় তরুণীকে। পরে মহারাষ্ট্রের পুনে শহরের একটি কুখ্যাত যৌনপল্লীতে তাদের বিক্রি করা হয়। অবশেষে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছেন ওই ছয় বাংলাদেশি নারী। এ ঘটনায় মানবপাচার চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে পুনের বুধওয়ার পেথ এলাকার একাধিক যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধওয়ার পেথ এলাকার কয়েকটি যৌনপল্লীতে অভিযান চালানো হয়। সেখান থেকেই ছয় নারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, প্রায় চার মাস আগে ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে তাদের বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আনা হয়। কিন্তু ভারতে পৌঁছানোর পর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ দেওয়া হয়নি। বরং পুনে শহরে এনে যৌনপল্লীর পরিচালনাকারীদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। 


পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া নারীদের কারও কাছেই বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না। চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করানোর পর তাদের কার্যত পাচারকারীদের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। পরে জোর করে দেহ ব্যবসায় নামানো হয় বলে অভিযোগ। অভিযানের পর ফারাসখানা থানায় মানবপাচার ও জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই অভিযুক্ত পলাতক।

পুনের বুধওয়ার পেথ এলাকা দীর্ঘদিন ধরেই নারী পাচারকারীদের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিত। বাংলাদেশ থেকে পাচার করে আনা নারীদের এ এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ আগেও উঠেছে। চলতি বছরের মার্চ মাসেও একই এলাকার একটি যৌনপল্লী থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল পুনে সিটি পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু, নেপথ্যে কী?

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু, নেপথ্যে কী?

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে থাকছে না ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মা’

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে থাকছে না ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মা’

রপ্তানিতে আপাতত স্বস্তি এলেও সামনে প্রতিযোগিতার চ্যালেঞ্জ

এলডিসি উত্তরণ পেছাল তিন বছর রপ্তানিতে আপাতত স্বস্তি এলেও সামনে প্রতিযোগিতার চ্যালেঞ্জ

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আরও পড়ুন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু, নেপথ্যে কী?

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু, নেপথ্যে কী?

ভারতে যৌনপল্লী থেকে উদ্ধার ৬ বাংলাদেশি তরুণী

ভারতে যৌনপল্লী থেকে উদ্ধার ৬ বাংলাদেশি তরুণী

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে থাকছে না ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মা’

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে থাকছে না ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মা’

ভারতকে কেন ডিভি লটারির কর্মসূচি থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র?

ভারতকে কেন ডিভি লটারির কর্মসূচি থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম