Logo
Logo
×

Advertisement

ভারত

মণিপুরে সরকারি ভবনে হামলা

ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়াল ছাত্ররা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়াল ছাত্ররা

Advertisement

উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। রাগে-ক্ষোভে সরকারি ভবনে হামলা চালাচ্ছেন তারা। সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে হামলা চালান শিক্ষার্থীরা। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হামলার সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ান  তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছেন। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছেন। এর আগে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানান। বিক্ষোভকারীরা বলেছে, চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করেছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন। পরে শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইস্টমোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা মণিপুরে ভারতের জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি সাতরঙা পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে। 

ইস্টমোজো বলছে, রাজ্যের থাউবাল জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি সাত রংয়ের পতাকা উড়িয়েছেন। এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। 

থাউবালের ডেপুটি কমিশনার এ সুভাষ সিং ইস্টমোজোকে বলেছেন, বিক্ষোভকারীরা একটি পুরোনো সালাই ট্যারেট পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টানিয়ে দিয়েছেন। আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি। বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি। কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা একটি আয়তাকার সাত রংয়ের পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন।

Advertisement

মণিপুর সরকারি ভবন হামলা

Advertisement

আরও পড়ুন

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

জেন-জি আন্দোলন: বিজেপি-মোদি আটকা স্তরে স্তরে

জেন-জি আন্দোলন: বিজেপি-মোদি আটকা স্তরে স্তরে

বাড়ি ভাড়া শোধ করতে না পেরে ঘরেই তৈরি করলেন ৪৮ লাখ টাকা!

বাড়ি ভাড়া শোধ করতে না পেরে ঘরেই তৈরি করলেন ৪৮ লাখ টাকা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম