Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাড়ি ভাড়া শোধ করতে না পেরে ঘরেই তৈরি করলেন ৪৮ লাখ টাকা!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

বাড়ি ভাড়া শোধ করতে না পেরে ঘরেই তৈরি করলেন ৪৮ লাখ টাকা!

প্রতীকী ছবি: এআই

Advertisement

বাড়ি ভাড়ার টাকা জোগাড় করা নিয়ে গৃহকর্তার সঙ্গে ঝামেলা। আর তার পরপরই ভাড়া ঘরেই ৫০০ টাকার জাল নোট ছাপা শুরু করেন এক ব্যক্তি! ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

বাড়ি ভাড়া না দিয়ে বেশ কিছুদিন ধরে লাপাত্তা ছিলেন ওই ভাড়াটে। শেষমেশ ঘরের তালা ভাঙতেই বিষয়টি চাউর হয়ে যায়। ঘরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৫০০ টাকার নোটের মোট মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশ বলেছে, গত কয়েক দিন ধরে উথোড়া এলাকার ওই ঘরে আসা-যাওয়া বন্ধ রেখেছিলেন পুষ্পক কৃষ্ণ ভাণ্ডারকর ওরফে বেনদানে নামের এক যুবক। সন্দেহ হলে শনিবার হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভাঙেন বাড়িওয়ালা রমেশ। ঘরে ঢুকেই তিনি অবাক হয়ে যান! একটি বালতির ভেতর নোটের বান্ডিল, চারদিকে ছড়িয়ে থাকা কাগজ আর একটা প্রিন্টার বা ছাপানোর যন্ত্র দেখে ঘাবড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উথোড়া থানায়।

পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তা বস্তা ৫০০ টাকার জাল নোট দেখতে পায়। নোট গণনার যন্ত্র এনে জানা যায়, সেখানে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যমানের জাল নোট ছাপা হয়েছে। এ ছাড়া এক পিঠে ছাপা কিন্তু অন্য পিঠ ফাঁকা—এমন বেশ কিছু আধছাপা নোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামাল ও নোটের আনুমানিক দাম প্রায় ৬২ লাখ ৫৩ হাজার টাকা। 

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দেড় বছর আগে খারবি এলাকায় ঘরটি ভাড়া নিয়েছিলেন মূল অভিযুক্ত পুষ্পক। চলতি বছরের জানুয়ারিতেই তার ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তা ছাড়া বেশ কয়েক মাস ধরে তিনি বাড়ি ভাড়াও দিচ্ছিলেন না।

বাড়িওয়ালা ঘর খালি করার কথা বলতেই গত মাসে পুষ্পক তাকে ছুরি দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর বাড়িওয়ালা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

নাগপুরের ত্রিমূর্তি নগরের বাসিন্দা পুষ্পক আপাতত পলাতক। পুলিশ তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। তদন্তকারীরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায়, তিনি বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। তাকে ধরতে খুব শিগগির মুম্বাইয়ে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

ছেঁড়া টাকা কৌশলে অন্যকে দিয়ে দেওয়া কি প্রতারণা? ইসলামের নির্দেশনা কী

ছেঁড়া টাকা কৌশলে অন্যকে দিয়ে দেওয়া কি প্রতারণা? ইসলামের নির্দেশনা কী

কপাল খুলল হানিফ মিয়ার, লটারিতে পেলেন ৩০ লাখ টাকা

কপাল খুলল হানিফ মিয়ার, লটারিতে পেলেন ৩০ লাখ টাকা

আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা

চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা

কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ?

কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ?

আরও পড়ুন

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু, ভোট গড়াতে পারে দ্বিতীয় দফায়

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু, ভোট গড়াতে পারে দ্বিতীয় দফায়

জেন-জি আন্দোলন: বিজেপি-মোদি আটকা স্তরে স্তরে

জেন-জি আন্দোলন: বিজেপি-মোদি আটকা স্তরে স্তরে

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি

‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম