Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ইরান-সমর্থিত গোষ্ঠীটি আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডারে দেখা গেছে, রোববার ভোরে রিয়াদ বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ উড্ডয়ন করেছে। উড়োজাহাজটি সৌদি আরবের জেদ্দা শহরের উদ্দেশে যাত্রা করে।

সৌদি আরব এবং দেশটির সমর্থনপুষ্ট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিদের ধারাবাহিক হামলার মুখে পড়েছে।

এই লড়াইয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে গুরুত্ব পেয়েছে ইয়েমেন পরিস্থিতি। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশটিতে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে।


শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এবং ২ নম্বর টার্মিনাল জাতীয় বিমান সংস্থাগুলোর পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারণ করা হয়েছে।

হুথিরা এর আগে রিয়াদ বিমানবন্দরে একাধিক হামলা চালিয়েছে। চলতি মাসে চালানো একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, রিয়াদ বিমানবন্দর এখনো ‘অনিরাপদ’ এবং এটি তাদের বাহিনীর ‘সামরিক লক্ষ্যবস্তু’।

তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমান সংস্থার পাশাপাশি বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করার বিষয়ে সতর্ক করছে। বিমানবন্দরটি অনিরাপদ এবং আমাদের বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে যেকোনো কার্যক্রমের পরিণতির দায় সৌদি শাসকগোষ্ঠীকেই বহন করতে হবে।’ সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

আরও পড়ুন

‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

হেবরনে ইসরাইলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

হেবরনে ইসরাইলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম