Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ

হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ এএম

হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

Advertisement

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৬-এর ঢাকা দক্ষিণ বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে ছাত্র ও ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আটজনকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) উত্তর যাত্রাবাড়ীর জমঈয়ত ভবনের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান। তাকে সহযোগিতা করেন ড. মুহাম্মদ ইব্রাহীম, শাইখ আনিসুর রহমান মাদানী, ড. হারুনুর রশিদ ও ড. আব্দুল মোমেন।

আয়োজকেরা জানান, বিভাগীয় পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে পাঁচজন এবং ছাত্রীদের মধ্য থেকে তিনজনকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রত্যেককে মূল্যবান হ্যান্ডব্যাগ ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহর প্রচার-প্রসার, শিক্ষা ও গবেষণায় সৌদি আরব প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। হিফজুল হাদিসের মতো প্রতিযোগিতা হাদিসের জ্ঞানচর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকেও সহযোগিতামূলক ভূমিকা রাখা প্রয়োজন।

আগামী ২৮ অক্টোবর ২০২৬ জাতীয় পর্যায়ে হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

জোহরের ফরজের আগের ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

জোহরের ফরজের আগের ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

ফরজ নামাজের স্থানেই কি সুন্নত পড়বেন, নাকি স্থান পরিবর্তন করা উত্তম?

ফরজ নামাজের স্থানেই কি সুন্নত পড়বেন, নাকি স্থান পরিবর্তন করা উত্তম?

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি: ২৫ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৫ অক্টোবর ২০২৬

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

হিফজুল হাদিস প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ থেকে নির্বাচিত ৮ জন

জোহরের ফরজের আগের ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

জোহরের ফরজের আগের ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম