Logo
Logo
×

Advertisement

ভারত

বিদেশি প্রমাণিত হলেই ‘পুশইন’ করা যাবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:২৮ পিএম

বিদেশি প্রমাণিত হলেই ‘পুশইন’ করা যাবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ফাইল ছবি

Advertisement

এখন থেকে রাজ্যে কেউ বিদেশি হিসেবে শনাক্ত হলেই বাংলাদেশে ‘পুশইন’ করা যাবে— এমন ঘোষণা দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ারও প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তিনি। খবর, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সোমবার রাজ্য বিধানসভায় এমন ঘোষণা দেন তিনি। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয় উত্থাপন করেন, যেখানে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেন যে ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। ওই সময় আদালত আরও রায় দেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে পাওয়া যাবে, তাকেই বাংলাদেশে পুশইন করা হবে। এ ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। রাজ্যের জেলা কালেক্টররা এটি করতে পারবেন। এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে।       

উল্লেখ্য, শর্মার বক্তব্যের ফলে বিধানসভায় তীব্র হট্টগোল শুরু হয়, বিরোধী দলের বিধায়করা এ পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

Advertisement

ভারত পুশইন

Advertisement

আরও পড়ুন

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম