Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পিএম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলি নৌবাহিনী এক ঘণ্টার মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ডজনখানেক নৌকাকে আটকে দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফ্লোটিলার আয়োজকরা জানান, গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর আল আরাবিয়ার।

তাদের বক্তব্য অনুযায়ী, ইসরাইলি সামরিক জাহাজগুলো প্রায় ১০ মাইল দূরত্ব পর্যন্ত এগিয়ে এসেছে, যা একটি সংকটজনক মুহূর্তের ইঙ্গিত করছে।

এর আগে গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলেছেন, ইসরাইলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরাইলি সামরিক বাহিনীর ‘সাইবার হামলা’ বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরাইলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

Advertisement

ইসরাইল গ্রেটা থুনবার্গ গাজা

Advertisement

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম