Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে বড় উদ্যোগ

ইসরাইলের ‘আয়রন ডোম’-এর আদলে ‘টি-ডোম’ আনছে তাইওয়ান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম

ইসরাইলের ‘আয়রন ডোম’-এর আদলে ‘টি-ডোম’ আনছে তাইওয়ান

জাতীয় দিবস উদযাপনে দেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে বড় ঘোষণা দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং। পাশে তার স্ত্রী ও ফার্স্ট লেডি উ মেই-জু পতাকা নাড়াচ্ছেন। ১০ অক্টোবর ২০২৫। ছবি: রয়টার্স

Advertisement

চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে ‘টি-ডোম’ নামে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে তাইওয়ান। 

দেশটির প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেছেন, তাইওয়ানকে রক্ষায় প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানো হবে এবং চীনকে দ্বীপটির দখল নিতে বলপ্রয়োগের নীতি পরিত্যাগ করতে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান দীর্ঘদিন ধরে বেইজিংয়ের সামরিক ও কূটনৈতিক চাপের মুখে রয়েছে। চীন দ্বীপটিকে নিজের অংশ হিসেবে দাবি করে, যদিও তাইপে সরকার তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।

জাতীয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট লাই বলেন, সরকার বছরের শেষে একটি বিশেষ সামরিক বাজেট প্রস্তাব করবে, যা তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দৃঢ় সংকল্পের প্রতিফলন।

তিনি বলেন, ‌‘প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে—এটি শত্রুর হুমকির মোকাবিলা করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং আমাদের প্রতিরক্ষা শিল্প বিকাশের চালিকা শক্তি।’

লাই আরও জানান, ‘আমরা টি-ডোম নির্মাণে গতি আনব, একটি বহুস্তরীয় প্রতিরক্ষা, উন্নত শনাক্তকরণ ব্যবস্থা ও কার্যকর প্রতিরোধ সক্ষমতাসহ দৃঢ় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব, যাতে তাইওয়ানের নাগরিকদের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে।’

তবে ‘টি-ডোম’ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। সরকারি সূত্রগুলো জানায়, পরিকল্পনাটি ইসরাইলের বিখ্যাত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি করা হবে।

তাইওয়ান এরই মধ্যে সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে দেশটি এমন এক চীনের মুখোমুখি, যার সামরিক শক্তি বহুগুণ বড় এবং যার কাছে রয়েছে স্টেলথ যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী ও বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্রভান্ডার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে এআই শেয়ারে ধস, বেশি ক্ষতিগ্রস্ত চীন

বিশ্বজুড়ে এআই শেয়ারে ধস, বেশি ক্ষতিগ্রস্ত চীন

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

আরও পড়ুন

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম