Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ এএম

ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেন, ‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। ২৮টি মরদেহও পাঠিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমি ইসরাইলে যাবো। নেসেটে বক্তব্য দেবো। মিশরেও যাবো। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইসরাইল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

এদিকে, শুক্রবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি হামলায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। শুক্রবার সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হটা শুরু করলে গাজাবাসীরা দলে দলে ধুলায় মোড়া রাস্তায় হেঁটে গাজা সিটির দিকে ফিরতে শুরু করেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৩টা) যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর রূপরেখা অনুযায়ী ইসরাইলি সেনারা এখন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে; বিনিময়ে ইসরাইলে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

নিউইয়র্কের চিঠি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

আরও পড়ুন

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

‘কাশ্মীর স্টাইলে দিল্লিতে আন্দোলন ঠেকাতে চাইছে মোদি সরকার’

‘কাশ্মীর স্টাইলে দিল্লিতে আন্দোলন ঠেকাতে চাইছে মোদি সরকার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম