Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে তেলের দামও দ্রুত কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু শক্তি যুক্তরাষ্ট্র এরইমধ্যে ধ্বংস করে দিয়েছে।

স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওয়াশিংটন থেকে টেক্সাসের সান আন্তোনিওতে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমাদের যা করতে হবে, সেই দিক থেকে এটি একটি যুদ্ধ। ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করতে হবে আমাদের। আমরা তাদের পরমাণু শক্তি কেড়ে নিয়েছি। তাদের হাতে পরমাণু শক্তি থাকলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো, যা আগে কখনও দেখেননি।’

ট্রাম্প আরও বলেন, ‘এই মুহূর্তে তাদের গোটা দেশ কার্যত ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। আর তা শেষ হলেই তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে।’

তবে যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্পের এই আশাবাদী মন্তব্যের মধ্যেই ইরানের পক্ষ থেকে পালটা বক্তব্য এসেছে। পাশাপাশি, ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবিও প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের জ্বালানিমন্ত্রী মার্কিন যুদ্ধের চাপের কারণে পদত্যাগ করেছেন—ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই বক্তব্যকে নিজের ব্যর্থতা আড়াল করার একটি নিষ্ফল প্রচেষ্টা বলে অভিহিত করেছেন তিনি।

মোহাজেরানি বলেন, জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দুর্বলতার লক্ষণ নয়। বরং এটি একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নমনীয়তার উদাহরণ।

এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের জ্বালানিমন্ত্রী সদ্য পদত্যাগ করেছেন।

তার দাবি অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘আমাদের কোনও অর্থনীতি নেই, আমাদের কোনও তেল নেই, আমাদের কিছুই নেই।’

তবে ইরান সরকারের মুখপাত্র ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত হননি। জ্বালানিমন্ত্রীর পদত্যাগকে যুদ্ধের চাপে ইরানের দুর্বল হয়ে পড়ার প্রমাণ হিসেবে দেখানোর প্রচেষ্টাও নাকচ করে দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

নিউইয়র্কের চিঠি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

আরও পড়ুন

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

আন্দোলন দমনে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মোদি সরকার

আন্দোলন দমনে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মোদি সরকার

আম্বানিকে ভারতের প্রধানমন্ত্রী সম্বোধন করলেন মাস্ক, নেপথ্যে কী?

আম্বানিকে ভারতের প্রধানমন্ত্রী সম্বোধন করলেন মাস্ক, নেপথ্যে কী?

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম