Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

ছবি: সংগৃহীত

Advertisement

জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে। এতে এনভিডিয়ার শেয়ার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় কোটি ডলার পর্যন্ত লাভ হয়েছে বলে জানা গেছে।

অনৈতিক সম্পর্কের অভিযোগের পর হুয়াং পদত্যাগ করলেও ট্রাম্পের হস্তক্ষেপে বোর্ড তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনে। ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি বোর্ডের সঙ্গে কথা বলে তাদের রাজি করিয়ে এই চুক্তি করেছেন। সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার শেয়ার ৩১.৫ শতাংশ বেড়ে কোম্পানির বাজারমূল্যে প্রায় ৯৫০ বিলিয়ন ডলার থেকে ১ ট্রিলিয়ন ডলার যুক্ত হয়। হুয়াংয়ের ফেরার এই খবরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারেও বড় উত্থান দেখা যায়। তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রধান সূচকগুলো বেড়েছে।

সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের হাতে এনভিডিয়ার ৩ লাখ ৭০ হাজার পর্যন্ত শেয়ার থাকতে পারে। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সমালোচনাও শুরু হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো ঘোষণার আগে শেয়ার লেনদেনের তদন্ত দাবি করেছেন এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন। অন্যদিকে, প্রি-মার্কেট লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম সামান্য কমেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

সিইও পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনল এনভিডিয়া

সিইও পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনল এনভিডিয়া

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

আরও পড়ুন

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

গোপন নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম