Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

Advertisement

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছে দেশটির বিরোধী দল। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সোমবার ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের কাছে চিঠি দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাস।

ইমরান খানের আইনজীবী অ্যাডভোকেট খালিদ ইউসুফ চৌধুরী ডনকে বলেন, বিরোধীদলীয় নেতারা সুপ্রিম কোর্টকে চিঠিটি আবেদন হিসেবে গ্রহণ করে মৌলিক অধিকার-সংক্রান্ত মামলা হিসেবে শুনানির অনুরোধ জানিয়েছেন।

গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশ বাস্তবায়ন না করায় রাষ্ট্রকে আদালতের আদেশ ও সাংবিধানিক দায়িত্ব পালনে বাধ্য করতে রিট অব ম্যান্ডামাস জারির আবেদন জানিয়েছেন বিরোধীদলীয় নেতারা।

সাত পৃষ্ঠার চিঠিতে তারা দাবি করেন, রাষ্ট্রীয় হেফাজতে ইমরান খানের জীবন হুমকির মুখে। 

চিঠিতে বলা হয়, ‘তার জীবন রক্ষায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা গত তিন মাস ধরে অমান্য ও উপেক্ষা করা হচ্ছে। ইমরান খানের জীবনের ঝুঁকি কমেনি, বরং বেড়েছে।’

ইমরান খানের ১৬ নভেম্বর আদিয়ালা কারাগার থেকে লেখা খোলা চিঠির প্রসঙ্গ উল্লেখ করে বিরোধীদলীয় নেতারা রাষ্ট্রকে সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনে বাধ্য করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণের জন্য প্রণীত স্ট্যান্ডার্ড মিনিমাম রুলসের কথা উল্লেখ করে বলা হয়, এই বিধিমালা অনুযায়ী টানা ১৫ দিনের বেশি নির্জন কারাবাস নিষিদ্ধ। অথচ ইমরান খানকে প্রায় ১১ মাস ধরে এ ধরনের পরিবেশে রাখা হয়েছে।

বিরোধীদলীয় নেতারা বলেন, ইমরান খানের বিষয়টি এখন আর পাকিস্তানের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, যা সরকার চাইলেই এড়িয়ে যেতে পারে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও তার মুক্তি ও যথাযথ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তারা আরও উল্লেখ করেন, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) এবং নির্যাতনবিরোধী কনভেনশনের (সিএটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে পাকিস্তান মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে দেওয়া অঙ্গীকার পালনে বাধ্য।

চিঠিতে বলা হয়, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ ৭২ ঘণ্টার মধ্যেই ‘কার্যত অকার্যকর’ করে দেওয়া হয়। ওই নির্দেশ অনুযায়ী ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়। পরে ভোর হওয়ার আগেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ ছাড়া নির্দেশ অনুযায়ী কোনো চিকিৎসা বোর্ডও গঠন করা হয়নি।

বিরোধীদলীয় নেতারা বলেন, তিন মাস পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টের ওই নির্দেশের কোনো গুরুত্বপূর্ণ অংশই বাস্তবায়ন করা হয়নি। এ সময়ে ইমরান খানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

চিঠিতে বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর ঝুঁকি এড়াতে তার দ্বিতীয়বার চোখের অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু চিকিৎসকদের সঙ্গে তার যোগাযোগের সুযোগ সীমিত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

আরও পড়ুন

গোপন নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম