Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গোপন নথি ফাঁস

ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

ছবি: সংগৃহীত

Advertisement

২০২৪ সালের শেষ দিকে ইউক্রেনের দোনেৎস্কে দায়িত্ব পালন করা রুশ সার্জেন্ট আলেক্সি বোলগভ ফোনে স্ত্রীকে বলেছিলেন, এখানকার পরিস্থিতি ভয়াবহ। পাঁচ সপ্তাহ পর, ২৯ বছর বয়সে নিজের ইউনিটের কাছে এক বনে গিয়ে তিনি নিজেকে গুলি করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বলছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। এ ছাড়া আরও ৮৮৫ জন সেনার মৃত্যুকে আগ্নেয়াস্ত্রের আঘাতে অনিশ্চিত উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যু হিসেবে লেখা হয়েছে, যার অনেকটাই আত্মহত্যা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এই সংখ্যা একটি পুরো রুশ রেজিমেন্টের প্রায় সমান।

প্রায় পাঁচ বছরের এই যুদ্ধে বিপুল প্রাণহানি, কমান্ডারদের চাপ, নির্যাতন আর যুদ্ধ ছাড়ার পথ না থাকায় সেনাদের হতাশা চরমে উঠেছে। ২০২২ সালে আত্মহত্যার সংখ্যা ৫০-এর বেশি থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৩৬৫ জনে পৌঁছায়। ২০২৬ সালেও প্রায় ৩০০ মৃত্যুর তথ্য মিলে ছে। যদিও কর্মীরা মনে করেন, যুদ্ধক্ষেত্রে অনেক আত্মহত্যাই লুকিয়ে রাখা হয়। তাই মনে করা হচ্ছে আসল সংখ্যা আরও বেশি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনের যুদ্ধ কি গ্রাস করবে ইউরোপকে?

সিএনএনের বিশ্লেষণ ইউক্রেনের যুদ্ধ কি গ্রাস করবে ইউরোপকে?

এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া

এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ডুবল রুশ যুদ্ধজাহাজ

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

আরও পড়ুন

গোপন নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে আদালতের হস্তক্ষেপ চায় বিরোধী দল

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম